দি আন্ডারটেকার। রেসলিং জগতের অনেকেরই ৯০ দশকের হিরো। আমাদের বাবা কাকার অনেকেরই ছোটবেলার অনেক সময় কেটে গিয়েছে এই বিশ্ব সেরা রেসলার আন্ডারটেকারের রেসলিং দেখে। আজ এই কিংবদন্তি রেসলার ৩০ বছরের ক্যারিয়ার শেষ করে দিয়ে অবসরের ঘোষণা করলেন। 


কিন্তু কেন তিনি আর রিংয়ে ফিরতে চান না? কিছুটা বয়সের ভার, কিছুটা বদলে যাওয়া খেলার নিয়ম, এরকম সব কিছু কারণ মিলেই তিনি আর রেসলিং খেলতে চান না। ইতিমধ্যে তার ওপর একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। সেখানে তিনি নিজের মুখে জানিয়েছেন যে তিনি আর রিংয়ে ফিরতে চান না। 


আন্ডারটেকারের আসল নাম হল মার্ক উইলিয়াম ক্যাল ওয়ে। WWE তে যতজন বিশ্বসেরা কিংবদন্তী রেসলাররা আছেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি। বহুদিন থেকেই তার কোটি কোটি ফলোয়ার। তাই তিনি যদি সকলের আশা ভেঙ্গে দিয়ে রিং ছেড়ে দেন তাহলে অনেকেই কষ্ট পাবে। তাই তিনি নিজের মনের মধ্যে অল্প হলেও রিংয়ে ফেরার আশা বাঁচিয়ে রাখছেন। তিনি বলেছেন যদি WWE কর্তৃপক্ষ তাকে কখনো বলে রিংয়ে ফেরার জন্য তাহলে তিনি ভেবে দেখবেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর