বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন ১৫ জন, যার মধ্যে কলকাতার বাসিন্দা রয়েছেন ৬ জন। এমন পরিস্থিতিতে আগামী বুধবার ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন মমতা। প্রসঙ্গত, এর আগেও গত ২৩ মার্চ সর্বদলীয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর রাজ্য জুড়ে জারি হয়েছিল লকডাউন।


রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি ৫৫৫ জন। কলকাতায় প্রাণ হারিয়েছেন মোট ৩২৯ জন। তবে কোভিড মোকাবিলায় শক্ত হাতেই লড়াই চালাচ্ছে স্বাস্থ্যদপ্তর। ব্যাপক পরিমাণ নমুনা টেস্টই তার প্রমাণ। এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ১ হাজার ৪৯১টি স্যাম্পেল টেস্ট হয়েছে। একদিনে টেস্টের সংখ্যা ১০ হাজার ৫৪৯। রাজ্যে মোট ৮ হাজার ২৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর