১৫ জুনের সংঘর্ষ প্রাণ কেড়েছে ২০ ভারতীয় জওয়ানের। সেই শুরু, গালওয়ানে এখনো নামেনি উত্তেজনার পারদ। সীমান্তের দুদিকেই দাঁড়িয়ে দুদেশের প্রায় ১০০০ সেনা।
গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪ তে ওই পরিস্থিতি হলেও প্যাঙ্গন টিসো-তেও উত্তেজনা রয়েছে। দুদেশেই সেখানে নিজেদের শক্তি বাড়াচ্ছে। সীমান্তের ভেতরে ট্যাঙ্ক, গোলাবারুদ জমা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবর।
সীমান্ত উত্তেজনার কথা মাথায় রেখে পরিস্থিতি বুঝে সেনাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কথাও বলা হয়েছে। প্রটোকল অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফায়ার আর্মস ব্যবহার করা যায় না। তবে সূত্রের খবর, সেনা যদি মনে করে আত্মরক্ষায় অস্ত্র ব্যবহার করতে হবে তাহলে প্রটোকল ভাঙা যেতে পারে।

Post a Comment