করোনার দাপটে ত্রস্ত গোটা বিশ্ব। ডিসেম্বর থেকে শুরু করে এখনো পর্যন্ত এই মারণ ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা পৃথিবীতে। সম্প্রতি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও বোরনা কোরিচের। এবার করোনায় আক্রান্ত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।


করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আয়োজন করেছিলেন জোকোভিচ। খেলার মাঠে করোনার বিরুদ্ধে সতর্কতামূলক কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। আদ্রিয়া ট্যুরে খেলতে গিয়েই করোনায় আক্রান্ত হন দিমিত্রভ এবং কোরিচ - এমন অভিযোগও উঠতে শুরু করে।


দিমিত্রভের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই রবিবার স্থগিত হয়ে যায় জোকোভিচ বনাম রুবলভের ম্যাচ। তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শীঘ্রই করোনা পরীক্ষা করার তোড়জোড় শুরু হয়েছে।


তবে দিমিত্রভ করোনা আক্রান্ত হলেও তার করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের অজান্তে অন্য কারো ক্ষতি করে থাকলে ক্ষমা চেয়েছেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর