করোনা সংক্রমণ নিয়ে এবার বোমা ফাটাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা প্রায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করে ফেলেছিল। কিন্তু তারপর বিভিন্ন জাতির ধর্মীয় জমায়েত আবার করোনা সংক্রমণ বাড়িয়ে তুলল। উদাহরণ হিসেবে হ্ন দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করেছে। এই দেশে একটা সময় প্রায় নিয়ন্ত্রণে এসে গিয়েছিল করোনা সংক্রমণ। কিন্তু ধর্মীয় সমাবেশ নতুন করে বাড়িয়ে দিল করোনা সংক্রমণ।
গতকাল অর্থাৎ সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ বললেন যে, বিশ্বের অনেক দেশ এই মারণ ভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অনেক দেশে সংক্রমিত মানুষের সংখ্যা হাতে গোনা। কিন্তু ওই দেশ গুলিতেই আবার নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। তার কারণ হলো ধর্মীয় সমাবেশ। তিনি আরও বললেন, "আমাদের সব কিছু করতে হবে। এমন কোনও গাফিলতি করা যাবে না যাতে করোনা সংক্রমণ বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্য তখনই সামনে এল যখন বিভিন্ন দেশ আনলক করে ধর্মীয় জমায়েত শুরু করতে যাচ্ছে। এমনকি স্বাস্থ্যবিধি মেনেই পুরীতে বিরাট রথযাত্রা আয়োজন করা হচ্ছে। ধর্মীয় জমায়েত অন্যান্য দেশের তুলনায় ভারতে অল্প বেশি। তাই বিশেষজ্ঞের দল ভারতকে নিয়ে চিন্তায় আছেন।
টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর -জেনারেল) বিশ্ব নেতাদের অনুরোধ করেন যে, এই মারণ ভাইরাস নিয়ে যেন কেউ রাজনীতিতে না মাতে। করোনা ভাইরাস দিনের পর দিন গতি বাড়াচ্ছে। আমাদের বিশ্ব আরও বিপজ্জনক অবস্থায় আসতে চলেছে। এমন অবস্থায় সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারেবারে নিজের দেশে করোনা নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য হ্ন কে দায়ী করছে। তাই হয়তো পরোক্ষ ভাবে ট্রাম্পকে কটাক্ষ করলো হ্ন এর ডিরেক্টর জেনারেল।

Post a Comment