নৈতিক জয় পেল ভারত। গালওয়ান সংঘর্ষের পর করা বৈঠকে কোনো সমাধান সূত্র না পাওয়া গেলেও আজ উচ্চপর্যায়ের বৈঠকের পর সীমান্ত থেকে পিছু হঠছে চীন। সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে তারা। ভারতীয় সেনা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চিনের তরফে বৈঠকে ছিলেন পিপলস লিবারেশন আর্মির (PLA) দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার জেনারেল লিউ লিন। দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠকের পর লাদাখে চিনা সেনা পিছু হঠতে রাজি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ জুন গালওয়ান সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকে ভারত। সীমান্তে মোতায়েন করা হয় সেনা। আত্মরক্ষায় প্রয়োজন পড়লে সেনার হাতে দেওয়া হয় প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা। পাল্টা সেনা মোতায়েন করে চীনও।
এরপর আজকের বৈঠকের পর চীন সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় বলে ভারতীয় সেনা সূত্রে খবর।

Post a Comment