আজ ২১ জুন। এ দিন সূর্য কর্কটক্রান্তি রেখায় খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ দিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো দিন ও বড়ো রাত। এর পাশাপাশি আজই দীর্ঘতম সূর্যগ্রহণ।
২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়।
২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করে আসছে ভারত-সহ বিশ্বের শতাধিক দেশ।
২১ জুন, পিতৃ দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের ৫২টি দেশে পালিত হয়। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল - এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। উল্লেখ্য,
আমেরিকায় গৃহযুদ্ধের সময় উইলিয়াম জ্যাকসন স্মার্ট নামে এক সেনা শহীদ হন। তাঁর মেয়ে সোনোরা স্মার্ট, বাবার এই আত্মত্যাগ স্মরণে রাখতেই এই দিনটি ‘ফাদার্স ডে’ হিসেবে পালন করা শুরু করে ১৯১০ সাল থেকে। তারপর থেকেই বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে পালিত হয়।
ফরাসী ভাষায় ফেট ডে লা মিউজিক - আর বাংলায় বিশ্ব সংগীত দিবস । ২১ জুন পালিত হয় বিশ্ব সংগীত দিবস। বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। তবে ১৯৮২ সাল থেকে এই ফেস্টিভ্যাল 'ওয়ার্ল্ড মিউজিক ডে'-তে রূপ নেয়। তারপর থেকেই বিশ্বর শতাধিক দেশে (১১০টিরও বেশি দেশে) পালিত হয়ে আসছে 'ওয়ার্ল্ড মিউজিক ডে'।
২১ জুন, আজ বিশ্ব মোটরসাইকেল দিবস। এই দিনটি প্রথম পালিত হয় প্যারিসে, ১৮৬০ সালে। তারপর থেকেই বিশ্বের বেশিরভাগ দেশে এই বিশেষ দিনটি পালিত হয়ে থাকে।
২১ জুন, বর্তমানে দিনটি জাতীয় সেলফি দিবস হিসাবে পালিত হয়। এই 'সেলফি' শব্দটি ২০১৩ সালের ‘ওয়ার্ড অব দি ইয়ার’ হয়েছিল।






Post a Comment