দীর্ঘ লকডাউনের পর দেশ যখন স্বাভাবিক হওয়ার লড়াই চালাচ্ছে, তখন পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের হার। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট সম্ভব নয়, এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড়।
কোটি কোটি টাকা ক্ষতি হবে আইপিএল না হলে। এই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে বিসিসিআই কর্তাদের। কিন্তু দেশে যেভাবে করোনা সংক্রমণ বেড়েই চলছে তাতে আইপিএল কি আর এই বছর হবে! বিসিসিআই তো ক্রিকেট....ক্রিকেট করছে ঠিকই। কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে।
দ্রাবিড় বলেছেন, "করোনার প্রকোপে এখন দেশের যা অবস্থা তাতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা উচিৎ নয়। ইতিমধ্যেই ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ক্রিকেট ফেরানোর তোরজোড় শুরু করেছে। কিন্তু ভারতের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করেন দ্রাবিড়। পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেও মরশুম কমিয়ে আনতে হবে এবার। বেশ কিছু টুর্নামেন্টে বাদ দিয়ে করতে হবে। তিনি প্রতি মাসের শেষে দেশের পরিস্থিতি বিচার করার পরামর্শ দিয়েছেন বিসিসিআইকে।"
তিনি বলেছেন, "সরকার এবং স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে চলতে হবে। আমাদের জন্য এনসিএতে ব্যস্ত সময় এপ্রিল থেকে জুন। সেই সময় আমাদের জোনাল ক্যাম্প, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্যাম্প চলে। এছাড়া ক্রিকেট শুরুর পরও বেঙ্গালুরুর বাইরের ক্রিকেটারদের এনসিএতে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।"

Post a Comment