সাইবার হ্যাকিং এর আশঙ্কা এবার ভারত সহ বিশ্বের মোট ৬ টি দেশে। ২১ জুন শুরু হতে পারে হামলা। হামলা করতে পারে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে জেডি নেট নামে একটি সংস্থা।
সাইবার হামলার মুখে পড়তে পারে ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন ও আমেরিকা। হ্যাকাররা মোট ৫০ লক্ষ অ্যাকাউন্টকে টার্গেট করেছে। তাঁদের তথ্য হাতিয়ে ডার্ক নেটে সেগুলি বিক্রি করে দেওয়াই হ্যাকারদের লক্ষ্য।
হ্যাকারদের দাবি অনুযায়ী, ইতিমধ্যে তাদের হাতে রয়েছে প্রায় ১১ লক্ষ জাপানি ইমেইল। রয়েছে ২০ লক্ষ ভারতীয় ইমেইলও। সেই সঙ্গে রয়েছে ১ লক্ষ ৮০ হাজার ব্রিটেনের মানুষের ইমেইল।
কীভাবে হচ্ছে হ্যাকিং? সাইবার সিকিউরিটি ভেন্ডর সাইফার্মা জানিয়েছে, সাধারণত কোনও একটি লোভনীয় ইমেল পাঠিয়ে গ্রাহককে সেই মেল আইডিতে ক্লিক করার লোভ দেখাচ্ছে সংস্থা। সেই লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে সর্বনাশ। অনেকক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়ার ই মেলেও এই ধরণের ফাঁদ পাতা হচ্ছে।

Post a Comment