প্রতীকী ছবি (Credit : REUTERS/DANISH SIDDIQUI)
করোনা আক্রমণে জেরবার দেশ। জারি হয়েছে লকডাউন। এর ফলে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের নিজের রাজ্যে ফেরাতে বলেছে কেন্দ্র। ফেরাতে বলা হয়েছে বিশেষ বাসের মাধ্যমে।
কিন্তু যে সংখ্যায় পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে আটকে আছেন তাঁদের সকলকে বাসে করে ফেরানো অসম্ভব বলে জানলো বেশ কিছু রাজ্য। বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলি বাসে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিক ফেরানোর ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে। বাসের বদলে বিশেষ ট্রেনে শ্রমিকদের ফেরানো যায় কি না তা ভেবে দেখার অনুরোধ করেছেন তারা।
বুধবার কেন্দ্র জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য গুলি। তবে ব্যবহার করতে হবে বিশেষ বাস, যাতে বজায় থাকবে সামাজিক দূরত্ব। শ্রমিকদের একটা বিরাট অংশ লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়ায় তাঁদের বাসে ফেরানো নিয়ে শঙ্কা প্রকাশ করল বিভিন্ন রাজ্য।

Post a Comment