বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেডরস আধানম ঘেব্রেসাস জানিয়ে দিলেন, আগামী সপ্তাহেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাবে ১ কোটি।
তিনি বলেন, এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি করোনার। ওষুধ ও ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে যেভাবে সংক্রমণ বেড়ে চলছে ফলে আমাদের হাতে যা যা হাতিয়ার রয়েছে তা দিয়েই সংক্রমণকে নিয়ন্ত্রণ ও প্রাণ বাঁচাতে হবে।
বর্তমানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ ৫ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১০৫ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৭ লক্ষ ২১ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩২৬ জন এবং মারা গিয়েছেন ৩ হাজার ৮৪৭ জন।

Post a Comment