দেশবাসী লকডাউনে ৩ মাস গৃহবন্দি থাকলেও থামানো যায়নি করোনা সংক্রমণ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এখন দেশজুড়ে চলছে আনলক প্রথম পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে। কিন্তু তার মধ্যেই দিন যাচ্ছে করোনা আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ভাবে রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্ত। ২৪ ঘন্টায় দেশে প্রায় ১৭ হাজার নতুন করে করোনা আক্রান্ত। 



স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখন ও পর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জনে। তবে আশার কথা একটাই যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর