চীনের এক সরকারি টিকা প্রস্তুতকারী সংস্থা তাদের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেল সংযুক্ত আরব আমিরশাহিতে। গোটা বিশ্বের মধ্যে মাত্র কিছু সংস্থা মানুষের শরীরে এই টিকার চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেয়েছে। 


চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন নামে এই কোম্পানিটির অফিস বেজিংয়ে। গত মঙ্গলবার ছাড়পত্র পেয়েছে করোনা ফেজ থ্রি পরীক্ষার। তারা এই টিকার চূড়ান্ত পরীক্ষা চালাবে আবু ধাবির জি৪২ নামে একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সংস্থার সঙ্গে সম্মিলিত প্রয়াসে। এবং টিকাও তৈরি করবে স্থানীয় ভাবে। তবে ঠিক কতজন লোকের উপর পরীক্ষা চালানো হবে তা এখনো জানায়নি চীনের টিকা প্রস্তুতকারী এই কোম্পানি।



আন্তর্জাতিক যে সংস্থা গুলি করোনা ভাইরাসের টিকা নিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ছাড়পত্র পেয়েছে তারা এখন মানব শরীরে পরীক্ষা করবে। সেখানে সাফল্য পেলেই শুরু করা হবে মনুষ্য জাতির জন্য ব্যাপক হারে টিকা প্রস্তুত। চীনের মধ্যে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন সংস্থাই হলো সর্বপ্রথম যারা এই চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেয়েছে। এবার তারা দেখবে তাদের টিকা মানব শরীরে ভাইরাস নিষ্ক্রিয় করতে পারছে কিনা। কিন্তু এই টিকা হাজার হাজার মানুষের উপর পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু চিনে হাতে গোনা কয়েকটা করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা। তাই তারা এই টিকা আরব আমিরাশাহিতে পরীক্ষা করে দেখবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর