নব-দিগন্ত নিউজ ডেস্ক: আমেরিকাতে যে কৃষ্ণাঙ্গ হত্যা হয়েছে তার প্রতিবাদে সকল কৃষ্ণাঙ্গ ব্যক্তি সহ গোটা বিশ্ব সামিল হয়েছে। কালো রঙের মানুষেরা গোটা বিশ্বকে জানাতে চাইছে তারাও পৃথিবীর সন্তান। তাদেরও সমান অধিকার আছে যতটা অধিকার আছে সাদা রঙের মানুষের। বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়াবিদ সবাই এই আন্দোলনে সামিল হয়েছে। তবে সঙ্গে সঙ্গে তারা এটাও বোঝাতে চেয়েছে যে তারা নিজেদের প্রাপ্য সম্মান না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়েই যাবে। এবার এই আন্দোলনে একজোট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকারা। তারা এবার ক্রিকেট খেলার সময় মাঠে নামার পরেও মনে করবেন যে ‘Black Lives Matter’।
আগামী ইংল্যান্ডের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তারকারা তাদের জার্সির কলারে ‘Black Lives Matter’ লিখা জার্সি পরে খেলতে নামবে। টেস্ট অধিনায়ক জ্যাসন হোল্ডার বলেন, "দুনিয়াকে সচেতন করতেই এই উদ্যোগ। কালো রঙের মানুষদেরও সমান দাম আছে এটা বোঝানোর জন্যই এই উদ্যোগ।"
করোনা আবহের মধ্যেও আয়োজন করা হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ। সেই সিরিজে আইসিসি এই রকম বার্তা যুক্ত জার্সি পরে খেলার অনুমতি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সামনের ৮ জুলাই থেকে শুরু হবে টেস্ট সিরিজ। অধিনায়ক হোল্ডার বলেছেন, "এই সময়টা ক্রিড়া জগতের এক ঐতিহাসিক সময়। খেলার জন্য আমাদের দলও উদগ্রীব হয়ে আছে। আমরা গতবারের মতো এবারও উইসডেন ট্রফি জিতে ঘরে ফিরতে চাই। কালো মানুষের প্রতি দিনের পর দিন যে অন্যায় করা হচ্ছে, তার বিরুদ্ধে সবাইকে সচেতন করার জন্য আওয়াজ তোলা জরুরী।"
দিন, সমাজ এখন অনেক পরিবর্তিত। পাল্টে গেছে মানুষের জীবনযাপন। উন্নত হয়েছে বিশ্বের প্রযুক্তি। তবুও মানুষ এখনো কৃষ্ণাঙ্গ মানুষের বর্ণ নিয়ে অবহেলা প্রকাশ করে যা একেবারে ঠিক নয়। অধিনায়ক হোল্ডারের কথায় সাম্যের কথা উঠে আসে। তিনি জানিয়ে দিলেন, যতক্ষন মানুষ সচেতন না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে।

Post a Comment