করোনা আক্রমণের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে এককোটির গন্ডি। এরই মধ্যে আবার নতুন ভয়ের খবর উঠে এসেছে মার্কিন বিজ্ঞান জার্নাল PNAS-এ। সেখানে বলা হয়েছে ভয়াল G4 সোয়াইন ফ্লু আক্রমণ হানতে পারে বিশ্ব জুড়ে। গবেষকরা বলছেন, এই ভয়াল সোয়াইন ফ্লু-র উৎসস্থলও চিন।


G4 সোয়াইন ফ্লু আসলে ২০১৯ সালের মহামারী ডেকে আনা সোয়াইন ফ্লু H191 এরই বিবর্তিত রূপ বলে জানানো হয়েছে। চিনের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা মনে করছেন, সার্বিক ভাবেই প্রাণঘাতী মহামারী হয়ে ওঠার সম্ভবনা বহন করছে G4।


প্রসঙ্গত ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে মোট ৩০ হাজার শুকরের লালা পরীক্ষা করে চীন। পরীক্ষায় ১৭৯ রকমের সোয়াইন ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল।


এরপর আরও ব্যাপকহারে পরীক্ষা চালিয়ে দেখা যায় আদতেই মারাত্মক ভয়ঙ্কর রূপ নেওয়ার ক্ষমতা রয়েছে G4 ভাইরাস এর মধ্যে। মানুষের দেহ-কোষের প্রতিলিপি তৈরী করতে অত্যন্ত পটু এই ভাইরাস। সবচেয়ে ভয়ের কথা, সাধারণ সর্দি-কাশির ওষুধে এই ভাইরাসকে ঠেকানো যাবে না।


এই পরিস্থিতিতে গবেষকরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে বড় মহামারীর আকার ধারণ করবে G4 সংক্রমণ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর