নব-দিগন্ত নিউজ ডেস্ক:  বিগত ৬ মাস যাবৎ বিশ্বের তাবড় বিজ্ঞানীমহল নাওয়া-খাওয়া ভুলে করোনার কার্যকরী প্রতিষেধক খুঁজে চলেছেন। শুধু বিজ্ঞানীই নয় এর সঙ্গে তাল মিলিয়েছে অনেক গবেষক, চিকিৎসক এবং সাধারন মানুষ। ভারতেও চলছে করোনার ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা।  দেশে করোনা প্রতিষেধক গবেষণার কী অবস্থা, কতদূর কাজ এগিয়েছে এই সব কিছু নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন, খুব দ্রুত চেষ্টা করতে হবে করোনার কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে। এর পাশাপাশি বিরাট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য বিস্তারিত পরিকল্পনা এখনই তৈরি করে ফেলার জন্যও নির্দেশ দেন মোদি৷


PM-CARES ফান্ড থেকে করোনা ভ্যাকসিন তৈরি খাতে যাচ্ছে ১০০ কোটি টাকা। এছাড়া, করোনা ভ্যাকসিন তৈরির বর্তমান অবস্থান নিয়েও আলোচনা হয় বৈঠকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর