শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিসর্গ। দুপুরেই আছড়ে আঘাত হানতে চলেছে উপকূলে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১ টা থেকে ৩ টের মধ্যে আলীবাগ এর ওপরে আঘাত হানবে নিসর্গ। এখন থেকেই মুম্বাইয়ের উপকূলে শুরু হয়েছে তীব্র জলোচ্ছাস। একের পর এক তীব্র ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।
#WATCH: Strong winds and high tides hit Versova Beach in Mumbai. As per IMD,#NisargaCyclone is likely cross south of Alibag (Raigad) between 1pm to 3pm today. pic.twitter.com/xwKhcu5Xyd— ANI (@ANI) June 3, 2020
ইতিমধ্যেই রত্নগিরিতে শুরু হয়েছে ভয়ঙ্কর ঝড়৷ সঙ্গে ভারী বৃষ্টিও চলছে৷ আম্ফানের দাপটে সম্প্রতি বিদ্ধস্ত হয়েছে বাংলা ও উড়িষ্যা। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রচুর৷ তাই রীতিমত আতঙ্কে রয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকা৷
#WATCH Cyclone Nisarga has become a severe cyclonic storm, it's 200km away from Mumbai. The cyclone is moving northeasterly towards Alibag in Raigad. The severe cyclonic storm is likely to cross south of Alibag between 1 pm to 3pm:IMD Mumbai,Maharashtra; Visuals from Alibag Beach pic.twitter.com/P2GfsecdNr— ANI (@ANI) June 3, 2020
নিসর্গ ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি আটকাতে সবদিক থেকে প্রস্তুতি নিয়েছে মহারাষ্ট্র। দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে, ফলে হতে পারে পানীয় জলের সংকট। সতর্ক করা হয়েছে জনসাধারণকে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

Post a Comment