করোনার থাবা এবার বাইশ গজে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পাক ক্রিকেটার রিয়াজ শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ ہمارے قریبی ساتھی کرکٹر ریاض شیخ خالق حقیقی سے جا ملے ۔ اللہ تعالی ان کے درجات بلند فرمائے اور آپ لوگوں سے درخواست ہے کہ انکی مغفرت کے لیئے دعا کریں آمین ۔ pic.twitter.com/xjsVFjX3zh
— Rashid Latif 🇵🇰 (@iRashidLatif68) June 2, 2020
পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খুব জনপ্রিয় ছিলেন। তাঁর শরীরে বাসা বেঁধেছিল মারণ করোনা ভাইরাস। পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ টুইট করে জানান, পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ১৯৮৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৫টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন রিয়াজ।
তাঁর মৃত্যুর খবরে অনেকেই সমবেদনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Post a Comment