ভূভাগে আছড়ে পড়েছে নিসর্গ। দুপুর ১২:৩০ মিনিট নাগাদ প্রবল শক্তিতে আঘাত হেনেছে আলীবাগ এর ওপর। যদিও মুম্বাই শহরে ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি, তবুও সেখানে চলছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।
নিসর্গের জেরে লাল সতর্কতা জারি হয়েছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা গুলিতে। লাল সতর্কতা জারি হয়েছে মুম্বইয়ে। এদিকে, ইতিমধ্যেই র্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে । আইএমডি জানিয়েছে, নিসর্গের চোখের ব্যাস ৬৫ কিলোমিটার ।

Post a Comment