ভারতকে ডোনেট করার জন্য ১০০ টি ভেন্টিলেটর সামনের সপ্তাহে ভারতে পাঠানোর জন্য তৈরি আমেরিকা। হোয়াইট হাউস জানিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিডিও কনফারেন্সে একথা জানিয়েছেন। সেখানে আরও বিষয়ে আলোচনা হয় যেমন, জি-৭ সামিট, কোভিড-১৯ মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন তাদের আলোচনা ট্যুইটের মাধ্যমে করা হবে। জি-৭ সামিট, কোভিড-১৯ মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে প্ল্যান করা হচ্ছে। ভারত ও আমেরিকার আলোচনা যে খুব গভীর তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে করোনা ভাইরাসের পর বিশ্বে ভারত ও আমেরিকার পটভূমি খুবই শক্তিশালী হবে।



আলোচনার মাঝে পিএমও বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সাতটি দেশের নেতৃত্বের পরিধি বাড়িয়ে (G7) ভারতের মতো গুরুত্ব পূর্ণ দেশ গুলিতে সামিল করার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই আলোচনায় পরিপ্রেক্ষিতে মোদিকে ডোনাল্ড ট্রাম্প জি-৭ এর প্রধান বৈঠকে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


আমেরিকায় বর্তমানে নাগরিক অসন্তোষ,বিক্ষোভ ও অশান্তি চলছে। সেটার খুব তাড়াতাড়ি সমাধানের আশা করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও কনফারেন্সে নাকি দুই নেতার মধ্যে বর্তমান ও ভবিষ্যত করোনা পরিস্থিতি, চিন নিয়ে দ্বন্দ্ব এবং আরও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এমনটাই জানা গিয়েছে পিএমও-র বিবৃতি থেকে। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ফেব্রু়য়ারির স্মৃতচারণ করতে ভোলেননি। ভারত সফরে যে তিনি প্রচুর আনন্দ উপভোগ করেন তা জানাতে ভোলেননি। তিনি বলেন ওই সফর এক ঐতিহাসিক সফর। দুই দেশের দুই নেতার আলোচনায় ভারত আমেরিকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে, তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর