গোটা বিশ্বে করোনা পরিস্থিতির এই ভয়াল রূপ আটকাতে সচেষ্ট হয়নি চীন, এই অভিযোগে চীনের সঙ্গে দ্বন্দ্বে আমেরিকা। চীনের ওপর চাপ সৃষ্টি করতে সম্প্রতি G7 বৈঠকে ভারত ও রাশিয়াকে আমন্ত্রণ জানানোর পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখানেই থামলেন না ডোনাল্ড ট্রাম্প। এবার চীনা বিমান আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন।



১৬ জুন থেকে চীন ও আমেরিকার মধ্যে মোট ৪টি বিমান চলাচলের সূচি তৈরী হয়। সেই চীনা বিমানগুলি আমেরিকায় প্রবেশ করতে দিতে নারাজ আমেরিকা।


আমেরিকার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমান চলাচলের ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তা লঙ্ঘন করছে চীন। আমেরিকার যতগুলি বিমান চীন প্রশাসন তাঁদের দেশে প্রবেশের অনুমতি দেবে, ঠিক ততগুলি চীনা বিমানকেই আমেরিকায় ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর