বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অন্তত পাঁচটি গ্রহাণু বা উল্কাপিণ্ড। ঘণ্টায় ১১,২০০ মাইল থেকে ২২,০০০ মাইল বেগে ছুটে আসছে উল্কাপিণ্ডগুলি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।



বিজ্ঞানীরা জানান, আয়তনে উল্কাগুলি ১০৮ ফুট থেকে শুরু করে সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি ১২০ ফুট চওড়া। এই উল্কাপিণ্ডগুলির নাম 2020 KK7, 2020 KD4, 2020 KF, 2020 KJ1 এবং 2020 KE4। 


বিজ্ঞান বলছে, এক কিলোমিটারের বেশি দৈর্ঘের উল্কা পৃথিবীর জন্য মারাত্মক হতে পারে। আদি-পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো ডাইনোসরের অবলুপ্তির পেছনেও উল্কাই দায়ী ছিল। উল্কার আঘাতের ফলে সুনামি, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তাই এক কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘের উল্কা পৃথিবীর কাছাকাছি এলেই এই এলার্ট জারি করা হয়।



তবে এবার প্রশ্ন হলো এই উল্কাগুলির কারণে পৃথিবীর কি কোনও ক্ষতি হতে পারে ? এই প্রশ্নের উত্তরে নাসার বিজ্ঞানীরা জানান, এই উল্কার পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ১ শতাংশের চেয়েও কম। তারপরেও এর উপরে বিজ্ঞানীরা নজর রাখছেন। অনেকসময় মহাকর্ষের কারণে একদম শেষ সময়ে পৃথিবীর কাছে চলে আসে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর