আমেরিকা করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ইতিমধ্যেই ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি করে রেখেছে। এগুলি পরীক্ষা করা হবে, পরীক্ষার পর সেগুলোর ব্যবহার নিরাপদ নিশ্চিত হলেই সেগুলি কাজে লাগানো হবে।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভ্যাকসিন নিয়ে আমাদের একটি বৈঠক হয়েছিল তাতে আমরা অসম্ভব ভালো কাজ করেছি। ভ্যাকসিন নিয়ে আমরা ইতিবাচক গতির দিকে পা রাখছি। এক সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, এই ভ্যাকসিন গুলি নিরাপদ কিনা সেটা যাচাই করা হলে, সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েই ভ্যাকসিন গুলি কাজে লাগানো হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই মহামারী প্রতিরোধের জন্য আমরা খুবই ভালো রকম কাজ করছি।
ডোনাল্ড ট্রাম্প এই ভ্যাকসিন তৈরি করার জন্য পাঁচটি কোম্পানিকে বেছে নিয়েছেন। নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তাই জানা যায়। বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন তৈরি করার জন্য ভাল রকম কাজ করছে। তবে কোন কোম্পানি কাজ শুরু করে দিয়েছে তা ডোনাল্ড ট্রাম্প জানায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ বায়োটেক সংস্থা সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ করছে। ড. অ্যান্টনি ফউসি (হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শ দাতা) চলতি সপ্তাহের শুরুর দিকে জানিয়েছিলেন, তিনি চারটি ভ্যাকসিন এর পরীক্ষা নিয়ে যুক্ত। আগামী বছরের শুরুর দিকেই কয়েক মিলিয়ন ভ্যাকসিনের ডোজ আমাদের হাতে চলে আসবে বলে আমরা আশা করতে পারি।

Post a Comment