করোনা ভাইরাসের পাশাপাশি আমফান, নিসর্গের মত প্রাকৃতিক বিপর্যয়ে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশ। তবে গবেষকদের মতে, ভয়ের এই সবে শুরু! আগামী ৮০ বছরে ভারতের জলবায়ু আরও ভয়ানক হবে।


আগামী ৮০ বছরে ভারতের জলবায়ু আরও ভয়ংকর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। প্রচন্ড তাপ, বন্যা, ভূমিকম্প, ঝড় এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সামনে পড়বে ভারতবাসী। তাই বর্তমানে অর্থনীতি, রাজনীতি ও সমাজ বাঁচানোর আগে পৃথিবীকে বাঁচানো প্রয়োজন, এমনই অভিমত তাঁদের। প্রত্যেকটি দেশ কে সতর্ক করা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোখার জন্য। মনসুর আলমাজৌরি (সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুলাজিজ-এর প্রফেসর) বলেছেন, গত একুশ শতকে ভারতের গড় বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৪.৩° সেলসিয়াস। জনবহুল দেশে প্রকৃতিতে খামখেয়ালির প্রভাব বেশি। গবেষকরা অনুমান করছেন, একুশ শতকের বাকি সময়ে ভারত ভয়ানক বিপর্যয়ের সামনে পড়তে পারে। ইতিমধ্যে ভারতের উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগের ট্রেইলর চলে গিয়েছে অনেক রাজ্যে। তবে এগুলো খুব সামান্য বলেই মত তাঁদের। সামনে আরও বাকি!


ভারতের অবস্থা আগামী দিনে আরও বেশি খারাপ হতে চলেছে এমনটাই বলা হয়েছে 'আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’-এই জার্নালের একটি প্রতিবেদনেও। শুধু তাপ ও শীত নয়, ভয়ংকর বন্যা, ভূমিকম্প ইত্যাদির সামনা করতে হবে ভারতবাসীকে। ওই রিপোর্টে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতে রয়েছে ভয়াবহ বন্যার সম্ভাবনা। অতিরিক্ত গরম বেড়ে যাবার ফলে হিমবাহ গলে গিয়ে বন্যার সম্ভাবনা আছে। আস্তে আস্তে বরফ গলে জলের পরিমাণ বাড়ছে। যার ফলে হতে পারে বন্যা। এই ভবিষ্যত পরিস্থিতির কথা জনগণকে জানাতে সক্রিয় হচ্ছেন বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী। 


তবে বন্যা, ভূমিকম্প, অতিরিক্ত তাপ, খরা যাই হোক না কেন তার প্রত্যক্ষ প্রভাব পরবে কৃষিতে। ফলে কৃষি ফসলে ঘাটতি হবে। পাশাপাশি খাদ্য দ্রব্যের দাম বাড়ার ফলে দেশের অর্থনীতি তলায় যাবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর