লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। এবার করোনা মোকাবিলায় ঝাঁসি পুলিসের সঙ্গে মিলিতভাবে করোনা নিয়ে সতর্কতা প্রচার করলেন সোনু সুদ। ঝাঁসি পুলিসের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।
ভিডিওতে সোনু সুদ জানান, "চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস, সাফাই কর্মী- এদের মধ্যে বড় করোনা যোদ্ধা করা? আমার মতে যে সমস্ত মানুষ তাঁদের পরিবারের উপর যত্নবান তাঁরাই সবচেয়ে বড় করোনা যোদ্ধা। কেও বাড়িতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন আবার কেও বাড়ির বাইরে বের হয়ে। ঝাঁসি পুলিসের তরফে দেওয়া বার্তাগুলি শুনুন। সেগুলি মেনে চললে আপনিও পারবেন আপনার পরিবারকে করোনা থেকে সুরক্ষিত রাখতে।"
ভিডিওটি শেয়ার করে ঝাঁসি পুলিসের তরফে লেখা হয়েছে, "সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেমন চিন্তিত, তেমনই পরিবারের সদস্যরা কীভাবে করোনার সঙ্গে মোকাবিলা করবেন, তা নিয়েও উদ্বিগ্ন। এখানে তাঁর আবেদন করা কথাগুলি একজন মহিলা কনস্টেবল ভিডিওতে তুলে ধরেছেন।"
.@SonuSood the messiah of migrant workers is equally concerned for the safety of every household from #COVID19— Jhansi Police (@jhansipolice) June 5, 2020
He makes a fervent appeal to follow the safety guidelines explained by the female constables of @jhansipolice & NCC cadets #MainBhiKhaki @Uppolice @IPS_Association pic.twitter.com/1u8SFnv88p

Post a Comment