গত ২৫শে মে তারিখে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার খবরটা মনে পড়ে? হ্যাঁ, পড়বে তো অবশ্যই! মার্কিন মুলুকে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। না, চামড়ার রং দেখে রাস্তায় নামেননি তারা, শ্বেতাঙ্গ-কৃষ্নাঙ্গ সর্বশেষে তা ছিল মানবতার লড়াই।
জর্জ ফ্লয়েড হত্যার দিন ২০ কাটতে না কাটতেই ফের পুনরাবৃত্তি ঘটলো এই বর্বরোচিত ঘটনার। আটলান্টায় পুলিশের গুলিতে প্রাণ হারাল রেশার্ড ব্রুক্স নামে বছর ২৭ এর এক কৃষ্ণাঙ্গ।
শুক্রবার গভীর রাতে ব্রুক্স একটি রেস্তোরাঁর সামনে তাঁর গাড়িতে ঘুমিয়ে ছিলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুলিসকে জানান ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নাকি গ্রাহকদের বাধা দিচ্ছেন। পুলিস ব্রুক্সকে গ্রেফতার করতে গেলে ধস্তাধস্তি হয়। তখনই এক পুলিসের টেজার নিয়ে ছুটতে থাকে ব্রুক্স। পুলিস তাঁকে ধাওয়া করার সময় পিছন ফিরে টেজার দাগে সে। পাল্টা গুলি চালায় পুলিস। গুরুতর জখম হন ব্রুক্স। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পরেই পুলিস প্রধান এরিকা শিল্ডের পদত্যাগের কথা জানিয়েছেন মেয়র কেইশা ল্যান্স বটমস।

Post a Comment