মুতাহার কামাল, চোপড়া : সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে সরকার লক্ ডাউন করেছেন। ফলে গরীব নিরীহ অসহায় পরিবারদের দুবেলা দুমুঠো ভাত জোটানো মুশকিল হয়ে পড়েছে।


 এই সময়ে ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলুয়া গ্রামে দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে চাল,আলু সহ কিছু খাবার বিলি করল একদল যুবক।  ডিওআইএফ চোপড়া দক্ষিণ লোকাল কমিটির সদস্য নয়ন হাবিব, প্রাথমিক শিক্ষক জাকির হুসেন, সেকেন্দার আলী, রবিউল হাবিব সহ গ্রামের কয়েকজন যুবক আর্থিক সহায়তা করে অতি উৎসাহে খাদ্য বিলি করে। নয়ন হাবিব জানান, লকডাউন হওয়ার কারনে গ্রামের বহু দুঃস্থ গরিব মানুষ সমস্যায় পড়েছেন, তাই তাদের মধ্যে যৎসামান্য খাবার বিলি করছি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর