মুতাহার কামাল, চোপড়া: লকডাউন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জটলা করে ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক দাসপাড়ায়। করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা ৷

 ৩ এপ্রিল থেকেই শুরু হয়েছে সেই কাজ ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় তিন মাসের প্রথম কিস্তির টাকা শুক্রবার থেকে অ্যাকাউন্টে ঢুকেছে গ্রাহকদের ৷ তবে সমস্যা হল, এই টাকা ঢোকার সঙ্গেই সঙ্গেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় করতে শুরু করে গ্রাহকরা ৷ লকডাউন কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে টাকা তোলার হিড়িক মহিলাদের । এমনই ছবি দেখা গেলো চোপড়া ব্লকের দাসপাড়া ও লালবাজার এলাকার বিভিন্ন ব্যাঙ্কে ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর