ভারতের উদ্যেশ্যে ফের হামলা চালালো পাকিস্তান। ভারত - পাকিস্তানের সীমান্ত রেখায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ব্যাপক ভাবে গুলি চালায় পাকিস্তান। যার জন্য প্রাণ ত্যাগ করলেন ১ জওয়ান। আহত হলেন ৩ জন। সূত্র মাফিক খবর পাওয়া যায়, গতকাল শনিবার রাতে পাকিস্তানি সেনা দল গুলি চালায় শাহপুর-কেরনি অঞ্চলে। সেখানে জখম হয় ৪ জন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ১ জনের।
রমেশ কুমার অঙ্গরাল (পুঞ্চ জেলার সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অব পুলিস) জানান, এই গুলির লড়াইয়ে মৃত্যু বরণ করেন ২৯ বছরের এক জওয়ান, নাম লাঙ্গাবুই আবোনম্লি এবং আহত অবস্থায় আছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন উধমপুর কমান্ড হাসপাতালে। এই নিয়ে এক মাসে তিন বার গুলি চালালো পাকিস্তান সেনারা পুঞ্চ ও রাজৌরিতে। ১০ জুন পাকিস্তানি গুলিতে রাজৌরিতে প্রাণ হারান নায়ক গুরচরণ সিং। একই ঘটনা ঘটে ৪ জুন সুন্দরবানি অঞ্চলে। শুক্রবারও উরিতে স্থানীয় এক মহিলা প্রাণ হারান এবং ২ জন আহত হন।

Post a Comment