নব-দিগন্ত নিউজ ডেস্ক: অনেক জল ঘোলা হওয়ার পরে ত্রয়োদশ আইপিএলের ঘন্টা বাজার পরে চেন্নাই সুপার কিংস শিবিরে একের পর এক নতুন করে সমস্যা উদয় হচ্ছে। দুজন ক্রিকেটারসহ ওই শিবিরের মোট 13 জন করোনাভাইরাসে পজেটিভ। তার মধ্যে আবার দলের অন্যতম মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। এই বছরের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।
নিয়মমতো 19 সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চেন্নাই সুপার কিংস শিবিরে এতগুলো সমস্যা উদয় হওয়ায় বিসিসিআই জানালো সূচিতে পরিবর্তন করতে পারে। অর্থাৎ প্রথম ম্যাচে চেন্নাই খেলবে না। আগস্ট মাসের 28 তারিখ থেকে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল চেন্নাই এর। তবে হঠাৎ করে দলের 13 জন করোনা পজিটিভ হয়ে যাওয়ায় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সবাইকে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে দেওয়া হচ্ছে।
চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কোয়ারেন্টাইন সেন্টারে 6 দিন রাখার কথা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে তাদের 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। তারপর প্রত্যেকের করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরে তাদের বায়ো সিকিউর বাবলে আনা হবে। চেন্নাই সুপার কিংস শিবিরে একের পর এক বিপদ উদয় হওয়ায় বিসিসিআই তাদের ঘুরে দাঁড়ানোর জন্য কিছুটা সময় দিতে চাইছে। তাই তাদের প্রথম ম্যাচ থেকে সরিয়ে নিয়ে পরে তাদের ম্যাচ আয়োজন করা হবে।

Post a Comment