কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় উত্তাল গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবার সেই বিতর্কের জেরে নাম বদলে যাচ্ছে জনপ্রিয় ফেয়ারনেস ক্রিম 'Fair & Lovely'র। সংস্থার তরফে জানানো হয়েছে, নাম থেকে 'Fair' শব্দটি বাদ দেবেন তারা। শীঘ্রই প্রকাশিত হবে নতুন নাম।


ফেয়ারনেস ক্রিম এর ক্ষেত্রে ত্বকের রং একটা বড়ো বিষয় হিসাবে দেখানো হয় বিজ্ঞাপনগুলিতে। তবে এবার বিজ্ঞাপনের ভাষাতেও একগুচ্ছ পরিবর্তন আনতে চলেছে এই সংস্থা। এখন থেকে এই ক্রিমের বিজ্ঞাপনে তুলে ধরা হবে ত্বকের যত্ন নেওয়ার নানা বিষয়। গায়ের রং দিয়ে সৌন্দর্য বিচারের পথ থেকে সরে আসতে উদ্যোগী হয়েছে Hindustan Unilever।


আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর