স্পেশাল ট্রেন ছাড়া বাকি সব ধরণের ট্রেন ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল। এই সময়কালের মধ্যে কেবলমাত্র ২৩০টি স্পেশাল ট্রেন চালু থাকবে বলে জানানো হয়েছে। ১ জুলাই থেকে ১২ অগাস্ট এর মধ্যে যাদের টিকিট রয়েছে তারা পূর্ণ টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছে রেল কতৃপক্ষ।


রেলের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'এক্সপ্রেস/মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ও শহরতলীর ট্রেন পরিষেবা ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে। ১ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে যাদের টিকিট আছে তাঁদের পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। এই সময়কালের মধ্যে শুধু স্পেশাল ট্রেন চালু থাকবে।'

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর