গালওয়ান হামলার পর দীর্ঘ ১১ ঘন্টার বৈঠকে গলেছিল বরফ। বাহিনী নিয়ে পিছু হঠেছিল চীন। কিন্তু চীনের পক্ষ থেকে ফের চুপিসারে সীমান্তে বাহিনী নিয়োগ করা হয়েছে বলে খবর। এরপর হাত গুটিয়ে থাকেনি ভারতও। সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় ৩৫০০ কিমি জুড়ে বাহিনী মোতায়েন করল ভারত।
বর্ডার পুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয় শনিবার৷ লেফটেন্যান্ট জেনারেল পরমজিত সিং, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপরেশন এবং আইটিবিপির (Indo-Tibetan Border Police) প্রধান এসএস দেসওয়াল লেহ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত হয়৷
উপগ্রহচিত্রে দেখা গেছে সীমান্ত বরাবর চীনের সেনা ছাউনি। সীমান্তে চীনা শক্তি বাড়ানোর ফলে সুরক্ষা ব্যবস্থা কঠোর করার দিকে ঝুঁকেছে ভারতও।

Post a Comment