গোটা বিশ্বে করোনা ভাইরাসের মেলা চলছে। ভ্যাকসিনের অভাবে শুরু হয়েছে মৃত্যু মিছিল। কম করে ১০০ টির বেশি সংস্থা এই মারণ ভাইরাসের টিকা আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু সাফল্যের খবর আসেনি। এরই মধ্যে চিন ও আমেরিকার থেকে সুখবর পাওয়া গিয়েছে। তাদের দাবি তাদের তৈরি প্রতিষেধক প্রাথমিক পরীক্ষাতে কার্যকরী হয়েছে।





Moderna.inc-এর (আমেরিকার সংস্থা) তৈরি ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে পাশ করে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে পৌঁছে গিয়েছে। আর এদিকে Sinovac Biotech-এর (চিনের) তৈরি ভ্যাকসিন ৯৯% পাশ করেছে। চিনের তৈরি ভ্যাকসিনটি ১ হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগের পর সফল হয়েছে। ওই সংস্থার দাবি এই প্রতিষেধকটি ইংল্যান্ডে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য তৈরি হয়ে গিয়েছে। 


প্রতিষেকের নির্মাতাদের দাবি, এই প্রতিষেধকটি ৯৯% কার্যকর হয়েছে। চীনের বেজিংয়ে একটি প্লান্ট তৈরি করা হয়েছে। যেখানে ১০ কোটি ডোজ তৈরি করা হবে। সর্ব প্রথম যারা সংক্রমিত হবে তাদের উপর প্রয়োগ করা হবে।





মার্কিন সংস্থা Moderna.inc-এর তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে৷ এই প্রতিষেধকটির সাহায্যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়৷ যা জীবাণুর আক্রমণকে অনেকটাই দুর্বল করে দেয়৷ আমেরিকার তৈরি সংস্থার ওষুধটি প্রয়োগের পর শরীরে অ্যান্টিবডি তৈরি করে। যা দেহের মধ্যে থাকা জীবাণুকে দুর্বল করে দেয়।





ভিন্ন ভিন্ন স্টেজে এই প্রতিষেধকের পরীক্ষা করা হচ্ছে। সিয়াটেলে ৪৫ জন সুস্থ মানুষের শরীরে দুই বার করে অল্প মাত্রায় এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। যার ফলে ওই মানুষের শরীরে করোনা ভাইরাসের রোধ করার মত অ্যান্টিবডি তৈরি করে। যা করোনা ভাইরাসের বিরুদ্ধে ভালো লক্ষণ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর