করোনা ভাইরাস আগের মতই ভয়ানক ও বিপজ্জনক। এখনো তার দাপট কমেনি। দীর্ঘদিনের লক ডাউনের পর এবার দেশ গুলি বিরতিতে উকি দিচ্ছে। যার প্রসঙ্গে সতর্কবার্তা হ্ন এর।
কিছুদিন আগেই ইতালির প্রথম সারির চিকিৎসক দাবি করেন তাদের দেশে করোনা ভাইরাসের মারণ ক্ষমতা আগের থেকে অনেকটা কম। এর নেতিবাচক ক্ষমতা অনেকটা শিথিল। তাছাড়া আগে যে পরিমাণ রোগীদের দেহে মিলতো, এখন তার থেকে অনেকটা পরিমাণে কম মিলছে। সেই চিকিৎসক বলেন, পরিষ্কার ভাবে বলতে গেলে ইতালিতে এই মারণ ভাইরাস আর নেই। সম্প্রতি পাওয়া ভাইরাসের নমুনা সংগ্রহ করে দেখা গেছে দুই মাস আগের ভাইরাসের তুলনায় এর ক্ষমতা নেহাত নগণ্য। এই চিকিৎসকের (অ্যালবার্টো জাংগ্রিল) কথায় শোরগোল পরে যায় সমস্ত চিকিৎসা মহলে। তারপর মধ্যাত্বে প্রবেশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্ন। হ্ন এর জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান বলেন, "আমাদের আরও সচেতন হতে হবে। এটি একটি মারণ ভাইরাস। ভাইরাস হঠাৎ করে কমজোরী হয়ে গেলো, ক্ষমতা কমে গেলো, নিষ্ক্রিয় হয়ে গেলো, এমন চিন্তা ভাবনা না করে আরও বেশি সচেতন হওয়া উচিত।" তিনি বলেন ইতালি সহ সারা বিশ্বে এই ভাইরাসের ক্ষমতা আগের মতই ভয়ানক।
WHO আগেই বলেছিল লক ডাউন তুলতে হলে দরকার চূড়ান্ত নজরদারি। সাবধান না হলে দ্রুত সংক্রমণ বাড়তে পারে এই ভাইরাসের। বর্তমানে দেখা যাচ্ছে ইতালি ও গোটা ইউরোপে এই ভাইরাসের প্রভাব কিছুটা কম। তাই সেসব দেশ গুলো লক ডাউনের থেকে বাইরে বের হতে চাইছে। বেশ কিছু দেশে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে, করোনার প্রভাব না কমা সত্ত্বেও লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এরই মধ্যে WHO’র এই নতুন সতর্কবার্তা সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment