করোনা আক্রান্ত হয়েছেন ‘দিয়া অউর বাতি হম’-এর জনপ্রিয় অভিনেত্রী দীপিকা সিংয়ের মা। তাঁর মা দিল্লিতে থাকেন। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। তারপর করোনা টেস্ট করা হয় দীপিকার মায়ের। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।



তাঁর মায়ের এই অসুস্থতার জন্য খুব সমস্যায় পড়েছেন দীপিকা। কারণ তিনি তাঁর স্বামীর সঙ্গে মুম্বইতে থাকেন। তাঁর একটি ছোট ছেলেও আছে। ফলে এই মুহূর্তে তিনি পৌঁছতে পারছেন না মায়ের কাছে। এদিকে তিনি বিনা চিকিৎসাতেই পরে আছেন বাড়িতে। কোনও হাসপাতাল তাঁকে ভর্তি না নিয়ে বাড়িতে থেকে চিকিৎসার পরার্মশ দিয়েছেন। কিন্তু বাড়িতেও ওষুধের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। দীপিকার বাড়িতে ৪৫ জন সদস্য রয়েছেন। যৌথ পরিবার। ফলে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে শুক্রবার নিজের মায়ের সংক্রমিত হওয়ার খবর লিখে একটি ভিডিও কলে দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। 


তাঁর আবেদনে সারা দেয় দিল্লি প্রশাসন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁর মাকে। ওই ভিডিও পোস্ট করাতেই কাজ হয় তাতে। অভিনেত্রীর পরিবারে ৪৫ জন সদস্য থাকায় তাই সকলের মধ্যেই সংক্রমণ হওয়ার ভয়াল সম্ভবনায় শিউড়ে ওঠে দিল্লি প্রশাসন। তারপরেই হয় কাজ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর