ভারত-নেপাল সীমান্ত সমস্যা চরমে। ভারতের ৩টি অঞ্চল সরাসরি তাঁদের মানচিত্রে অন্তর্ভুক্ত করল নেপাল। উত্তরাখণ্ডের কালাপানি, লিম্পিধুরা ও লিপুলেখকে অন্তর্ভুক্ত করে সর্বসম্মতিক্রমে হাউজ অফ রিপ্রেসেন্টেটিভে মানচিত্র অনুমোদন হল শনিবার।
এর পর ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "এই ঘটনা ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ভারত এই কৃত্রিম সম্প্রসারণ মেনে নেবে না।"
নেপালের প্রতিনিধিসভার মোট সদস্য ২৭৫ জন। এদিন নেপালের প্রতিনিধি সভার নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট দেন ২৫৮ জন। শাসক দল তো রয়েছেই, বিলের পক্ষে ভোট দেন বিরোধীরাও। আগামী তিন দিনে বিলটির সংশোধনী নিয়ে আলোচনা হবে। তারপরে এই বিলটি যাবে নেপালের রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। অনুমোদন পেলে সাংবিধানিক ভাবে উত্তরাখণ্ডের তিনটি এলাকা নেপালের অন্তর্ভুক্ত হবে।

Post a Comment