শনিবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৯ হাজারের গন্ডি। সেই সঙ্গে মৃতের সংখ্যা বিচারে ভারত গোটা বিশ্বে নবম স্থানে উঠে এলো। দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বৈঠকে বসেছে কেন্দ্র, বিশেষজ্ঞদের পরিসংখ্যান দেখলে এটা স্পষ্ট হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বেড়েছে ১৪ হাজার। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আশঙ্কা কেন্দ্রের।
স্বাস্থ্য পরিষেবা আরও বিস্তৃত করার উপায় খোঁজার চেষ্টা হয়েছে বৈঠকে। বিশেষ করে রাজ্যগুলির বড়ো শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় সেখানে স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর বিষয়ে জোর দিতে চাইছে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে আলোচনার মাধ্যমে জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরী করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। এছাড়াও, প্রতিটি রাজ্যের প্রতিটি জেলা অনুযায়ী সম্ভাব্য স্বাস্থ্য সংকট বিষয়েও তালিকা তৈরী করা হবে।
শনিবারের বৈঠকে দেখা গেছে, দেশের মোট করোনা আক্রান্তের দুই-তৃতীয়াংশই ছড়িয়ে রয়েছে পাঁচটি রাজ্যে। ফলে যথেষ্ট উদ্বেগে কেন্দ্র। আগামী ১৬ ও ১৭ তারিখ সব রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। লকডাউন বাড়ানোর বিষয়ে কোন রাজ্যের অবস্থান কি, জানতে চাইবেন প্রধানমন্ত্রী।
এসবের মাঝে আশার খবর একটাই, দেশে করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫০ হাজার।

Post a Comment