চলতি বছরের শেষ পর্যন্ত H-1B ভিসা বাতিল করলেন ট্রাম্প প্রশাসন। এর পাশাপাশি বাতিল করলেন অন্যান্য ভিসাও।
করোনায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা তাতে অনেকেই চাকরি হারিয়েছেন। যার জেরে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে H-1B ভিসা। প্রায় ২ লক্ষের বেশি মানুষ যারা আমেরিকায় চাকরি করার স্বপ্ন দেখছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে তাঁদের বড় ধাক্কা লাগতে চলেছে।
কী এই H-1B ভিসা?
সাধারণত আমেরিকায় কাজ করার জন্য যে ভিসা দেওয়া হয় সেটাই হলো H-1B ভিসা। এই ভিসা জারি থাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য। ভারতীয় আইটি প্রোফেশনালরা এই ভিসা সবচেয়ে বেশি করে থাকেন। এই ভিসা বাতিলে সবচেয়ে বেশি ভারতীয়দের ক্ষতি হতে চলেছে। তবে ওয়ার্ক ভিসায় যারা কাজ করছেন এই ভিসা বাতিলের জেরে তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না।
H-1B Visa Suspension | US President @realDonaldTrump signs proclamation suspending H-1B #visas till December 31. This proclamation shall expire on December 31, and may be continued as necessary#H1B #H1Bvisas pic.twitter.com/pL8bsF0NvV
— CNBC-TV18 (@CNBCTV18Live) June 23, 2020

Post a Comment