গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। গোটা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ লক্ষ ৭২ হাজার মানুষ।
জুনের শেষ সপ্তাহে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা আর লক্ষে আটকে থাকবে না। সেটা পৌঁছবে কোটিতে। ২১ জুন গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৯১ লক্ষ। আর ৯ লক্ষ নতুন সংক্রমণ সামনে এলেই পৌঁছে যাবে কোটিতে। ১৫-২০ জুনের মধ্যে খবর আসে ৯ লক্ষ নতুন সংক্রমণের। এই গতিতে সংক্রমণ বাড়লে ২৭ জুনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে যাবে ১ কোটি।
করোনার জেরে গোটা বিশ্বের ১৮৫ টি দেশে মৃত্যু হয়েছে। তাঁর মধ্যে ইউরোপ মহাদেশেই মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার মানুষের।
গোটা বিশ্বে করোনার মৃত্যুর হার ৬০ (প্রতি ১০ লক্ষ), সেটা ভারতে ১০, বাংলােশে ৯, ও পাকিস্তানে ১৬।

Post a Comment