আজ রথযাত্রা। কিন্তু করোনা আবহে এবছর শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিমকোর্ট। থাকছে না পরিচিত সেই ভিড়, রথের দড়ি টানবেন কেবল মাত্র করোনা নেগেটিভ সেবায়েতরাই।
সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র, রাজ্য ও মন্দির কমিটি সমন্বিত ভাবে রথযাত্রা পালন করতে হবে। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা। পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। এক একটি রথের রশিতে ৫০০ জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে। যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন।

Post a Comment