করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷ 

কালীঘাটের বাসিন্দা তমোনাশ করোনা আক্রান্ত হয়েছিলেন মাসখানেক আগে। তারপর থেকে তাঁর শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। ২৩ মে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ অর্থাত্‍ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়৷ তারপর মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর৷ 

তমোনাশের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট করেন- 'অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ ১৯৯৮ থেকে দলের কোষাধ্যক্ষ৷ আমার ৩৫ বছরের সঙ্গী৷'

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর