ফাইল চিত্র


করোনার বাড়বাড়ন্তে চিন্তায় রাজ্য। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ নবান্নে সর্বদলীয় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখরা৷



ক্রমশঃ বেড়ে চলা আক্রান্ত ও মৃতের সংখ্যার মধ্যেও খানিক স্বস্তির ব্যাপার হচ্ছে রাজ্যে করোনায় সুস্থতার হার। রাজ্যে করোনায় সুস্থ রোগীর হার প্রায় ৬০%।


মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭০ জন৷ সুস্থ হয়ে গিয়েছেন ৫৩১ জন৷ মৃত্যু হয়েছে ১১ জনের৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২৮ জন৷ মৃত্যুর সংখ্যা ৫৮০৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর