নতুন ভাবে করোনা হানা দিয়েছে চীনের বেজিং শহরে। নতুন করে করোনা ছড়ানোয় প্রাথমিক ভাবে চীনের একটি পশু বাজারকে দায়ী করেছিল চীনা প্রশাসন। কিন্তু হটাৎই মত পাল্টাচ্ছে তারা। চীনের জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়ের শরীর থেকে দ্বিতীয় দফায় ছড়িয়েছে করোনা, এমনটাই মনে করছে চীনা প্রশাসন।


মঙ্গলবার বেজিংয়ে নতুন করে ২৯ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। ফলে চীনের রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪৯ জন। তবে উদ্বেগের কারণ হল এই সংক্রমিতদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তবুও চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন৷


চীনা সংবাদমাধ্যম 'গ্লোবাল টাইমস' এর প্রকাশিত খবর অনুযায়ী, ১ জুন থেকে ১৭ জুন সময়কালে বেজিং শহরের বিস্তীর্ণ এলাকায় খাবার সরবরাহ করেছিলেন ওই ডেলিভারি বয়। এর পর থেকেই একের পর এক বাড়তে থাকে করোনা আক্রান্ত।



ওই ব্যক্তি গড়ে প্রতিদিন ৫০টি অর্ডার ডেলিভারি করেছেন বলেও জানা যায়৷ ফলে যেসব বাড়িতে ওই ডেলিভারি বয় খাবার ডেলিভারি করেছেন, সেই সব পরিবারগুলিকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর