শনিবার অর্থাৎ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বললেন যে ভারত ও চীনের মধ্যে যে সীমান্ত দ্বন্দ্ব চলছে তা সমাধান করে দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, আমরা চীন ও ভারত দু দেশের সঙ্গে কথা বলেছি। খুব বড় সমস্যায় রয়েছে এই দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন থেকেই এই সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের হয়ে কথা বলছেন। এই সংঘাতের জন্য চীনকে দায়ী করছে হোয়াইট হাউস। মাইক পম্পে বলেছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছে। নিয়মের বিরুদ্ধে গিয়ে ভারতের জমি দাবি করছে। তারা দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় চীনের কমিউনিস্ট পার্টিকে "প্রতারক অভিনেতা" বলতে দ্বিধাবোধ করেননি মাইক পম্পে। ভারত ও চীনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তার সৃষ্টিকর্তা হলো চীন। আমরা ভারতকে সাহায্য করবো।



কিছুদিন আগেও ভারত ও চীনের সংঘাতের বিষয়ে মাঝখানে কথা বলতে এসেছিল আমেরিকা। কিন্তু দুই দেশ ভারত ও চীন এই বিষয়টি নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার কথা বলেছিল। কিন্তু তারপর সীমান্তে সংঘাতের জেরে ভারতের কুড়ি জন সেনা শহীদ হন। মার্কিন গোয়েন্দাদের খবর অনুযায়ী চীনের ৩৫ জন সেনাও শহীদ হন। ২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনের সমস্যা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর