করোনা বিষয়ে নতুন তথ্য উঠে এলো নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হওয়া একটি গবেষণায়। সেখানে বলা হয়েছে, করোনাকে হারিয়ে সুস্থ হওয়া রোগীদের শরীরে তৈরী হওয়া অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী নয়। মোটে ২-৩ মাস তা থাকে করোনা সুস্থ ব্যক্তির শরীরে। তবে অ্যান্টিবডি দীর্ঘদিন স্থায়ী না হলেও, সেরে ওঠা ব্যক্তিদের ফের করোনা হতে পারে, এমনটাও বলা যায় না বলে জানানো হয়েছে গবেষণায়।



গবেষকরা আরও জানিয়েছেন, চিকিৎসা চলাকালীনও দেখা গিয়েছে, উপসর্গহীন ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি কম। তাঁরা উপসর্গযুক্ত ব্যক্তিদের তুলনায় বাতাসে বেশিদিন ধরে ভাইরাস ছড়াচ্ছেন। ফলে দেখা যাচ্ছে, উপসর্গহীন ব্যক্তিরাই বিপজ্জনক।


বস্তুতঃ এই প্রথম বার জানা গেল করোনা সুস্থ ব্যক্তির শরীরে অ্যান্টিবডি কতদিন পর্যন্ত সক্রিয় থাকে। গবেষনায় প্রাপ্ত এই তথ্য করোনা রুখতে সাহায্য করতে পারে। নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হওয়া অন্য একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, কারও শরীরে সামান্য পরিমাণে অ্যান্টিবডি থাকলেও, সেটা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য যথেষ্ট।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর