করোনা বিধ্বস্ত বিশ্বে আফ্রিকার মতো গরিব দেশ থেকে উন্নয়নশীল ভারত, এমনকি উন্নত দেশ গুলিতেও ভয়ঙ্কর খাদ্যসংকট তৈরী হতে পারে, সতর্ক করল রাষ্ট্রসংঘ।
করোনা পরিস্থিতির স্বীকার হয়ে বিশ্বের মোট জনসংখ্যার ১০% মানুষ খুব শীঘ্রই নিজেদের খাদ্যসুরক্ষা হারিয়ে ফেলবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ একটি ভিডিও বার্তায় বলেছেন, এখনই শক্তহাতে না সামলালে খাদ্য সমস্যা শিশু থেকে বড়ো সকলের ওপর তার ছাপ রেখে যাবে।
কিন্তু হটাৎ রাষ্ট্রসংঘ এমন বলার কারণ? লকডাউনে কৃষিকাজ বন্ধ থাকায় দেখা দেবে খাদ্যসংকট? না! তেমনটা নয়! আন্তোনিও গুতেরেজ বলছেন অন্য কথা! যা খাবার মজুদ আছে তাতে প্রায় ৮০০ কোটি মানুষের চলে যাবে। কিন্তু সমস্যা খাদ্য বন্টনের ক্ষেত্রে। করোনায় ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। সকলের ঘরে পৌঁছচ্ছে না খাবার।

Post a Comment