এবার করোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী। পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মী। 



সূত্রের খবর, মঙ্গলবার তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টিনে পাঠিয়ে করোনা পরীক্ষা করা হবে। করোনা পরিস্থিতিতেও কাজ চালিয়ে যান তিনি। বুধবার শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। আজ সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মহারাষ্ট্র বিধানসভার মন্ত্রী জিতেন্দ্র আওয়াধ ও অশোক চহ্বানও করোনায় আক্রান্ত হন। আপাতত তাঁরা সুস্থ হয়ে ফিরেছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর