লকডাউনের জেরে এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি না করিয়ে থাকেন তাহলে এই খবরটি অতিশীঘ্রই জেনে নিন। কেন্দ্রীয় সরকারের তরফে প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আধার লিংক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত করা হয়েছে।
কিন্তু এই সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে আপনাকে মুশকিলে পড়তে হতে পারে। হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।
◆ প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর ই-ফাইলিং(efiling) পোর্টালে গিয়ে অনলাইনে সহজেই করতে পারবেন।
◆ এছাড়া UIDPAN<SPACE><12 Digit Aadhaar Number><SPACE><10 Digit PAN> লিখে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠিয়েও লিঙ্ক করতে পারবেন।
এছাড়া আধার ও প্যান কার্ডের লিঙ্ক করাতে পারবেন অফলাইনে, NSDL ও UTITSL এর অনুমোদিত প্যান সার্ভিস সেন্টারে গিয়ে।

Post a Comment