এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই দুঃসংবাদ। এ খবরে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে। 


শনিবার টুইট করে তিনি জানান, "গত বৃহস্পতিবার থেকেই শরীরটা খারাপ লাগছিল। নানারকম সমস্যা দেখা দিচ্ছিল। তারপরেই করোনা পরীক্ষা করি। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আপনারা প্রার্থনা করুন আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি।" পোস্টটি করার পর থেকেই মন খারাপ আফ্রিদির ভক্তদের। 


করোনায় বেহাল দশা পাকিস্তানের। খাদ্য সংকটে ভুগছেন বহু মানুষ। তাঁদের বহুদিন ধরে সেবা করে চলেছেন বুমবুম ও তাঁর সংস্থা শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন। পাক মুলুকের বিভিন্ন শহর ও গ্রামে খাদ্যসামগ্রী, বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে এই ফাউন্ডেশন। সংস্থার বাকি সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন আফ্রিদি।করোনা আবহে সাধারণের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন তিনি। তিনি করোনা পজিটিভ হওয়ায় স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর